চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জনের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনার পর থেকে মেইল ট্রেনটি দুর্ঘটনাস্থলে আটকে আছে। ফলে, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।