শুক্রবার গভীর রাতে পরিকল্পিতভাবে দু’র্বৃত্তরা কুয়েত প্রবাসী নুরুল আমিনের বসতঘরের টিনের চাল কে/টে ভেতরে প্রবেশ করে।

শুক্রবার গভীর রাতে পরিকল্পিতভাবে দু’র্বৃত্তরা কুয়েত প্রবাসী নুরুল আমিনের বসতঘরের টিনের চাল কে/টে ভেতরে প্রবেশ করে। এরপর গভীর ঘুমে থাকা কাজল আক্তারের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তার হাত-পা শক্ত করে বেঁধে ফেলা হয় এবং চিৎকার করতে না পারেন, সেজন্য মুখে স্কচটেপ পেঁচিয়ে দেওয়া হয়। পরে শ্বা*সরোধ করে তাকে হ/ত্যা করা হয়। এ সময় তার দুই বছরের অবুঝ সন্তানটি পাশেই ঘুমিয়ে ছিল।

শনিবার ২৭ জুন সকালে দীর্ঘ সময় ঘরের দরজা না খোলায় এবং ঘরের টিন কাটা দেখতে পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ঘরে ঢুকে কাজল আক্তারের হাত-পা বাঁধা নি*থ*র দেহ দেখতে পান।

নিহত কাজল আক্তারের স্বজনদের দাবি, এটি সাধারণ কোনো লুটপাটের ঘটনা নয়। তাদের ধারণা, ঘটনার পেছনে পূর্বশত্রুতা বা অন্য কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে।

এলাকাবাসী বলেন প্রবাসী নুরুল আমিনের পরিবারটি এলাকায় শান্তশিষ্ট ও ভদ্র পরিবার হিসেবে পরিচিত। প্রবাসে থাকা অবস্থায় স্ত্রীর এমন মর্মান্তিক মৃ*ত্যু*তে নুরুল আমিন ও তার পরিবার ভেঙে পড়েছেন।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি শুধু লুটপাটের উদ্দেশ্যে সংঘটিত অপরাধ নয়। কারণ, অপরাধীরা অত্যন্ত পরিকল্পিত ও ঠান্ডা মাথায় হ/ত্যা/কাণ্ডটি ঘটিয়েছে। ব্যক্তিগত আক্রোশ বা অন্য কোনো গোপন কারণ এ ঘটনার পেছনে রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়িতে
এই নৃ/শং/স ঘটনাটি ঘটে।