সে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। আমার স্ত্রী আমার সন্তানকে হ/ত্যা করেছে।

শনিবার রাতে হুমায়ুন ও তার স্ত্রী শ্রাবন্তী খাবার খেয়ে তাদের ৮ মাস বয়সী একমাত্র সন্তান শাওনকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে চারটার দিকে হুমায়ুনের ঘুম ভাঙে কিন্তু চোখ খুলে স্ত্রী ও সন্তানকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় তাদের এক স্বজনের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশু শাওনকে দেখতে পান। একই স্থানে শিশু শাওনের মা শ্রাবন্তীকেও দেখতে পাওয়া যায়। পরে হুমায়ুনের স্বজনরা শ্রাবন্তীকে ধরে এনে বাড়ির পাশে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁ/ধে রাখেন। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে শিশুর ম*র*দে*হ উদ্ধার করে এবং শ্রাবন্তীকে থানায় নিয়ে যায়।

শ্রাবন্তীর স্বামী হুমায়ুন আহমেদ বলেন এর আগেও কয়েকবার আমার স্ত্রী পালিয়ে গিয়েছিল। সে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। আমার স্ত্রী আমার সন্তানকে
হ/ত্যা করেছে। এর আগেও ওকে নিয়ে কয়েকবার বিচার-সালিস হয়েছে। সেই আমার ছেলেকে মে/রে ফেলছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। ঘটনাটি ঘটেছে জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায়।