অসুস্থ শরীর নিয়েও কারখানায় কাজ, ছুটি না পেয়ে শেষ পর্যন্ত প্রা’ণ গেল পোশাকশ্রমিক লিজা বেগমের

ছুটি চেয়েও পাননি! কারখানাতেই অ’সুস্থ হয়ে প্রা’ণ গে’ল শ্রমিক
লিজার

। এই মৃ’ত্যু’র ঘটনায় আবারও উত্তাল গাজীপুরের শ্রীপুর। বিচার ও ক্ষতিপূরণের দাবিতে শনিবার সকাল থেকে বিক্ষোভে নামেন শত শত শ্রমিক। একপর্যায়ে আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তারা।

নিহত লিজা বেগম (৩৫) পিরোজপুরের নাজিরপুর উপজেলার হুগলাবানিয়া গ্রামের আশরাফ আলীর মেয়ে। তিনি শ্রীপুরের কড়ইতলা এলাকায় ভাড়া বাসায় থেকে টেপিরবাড়ী এলাকার কালার অ্যান্ড কোম্পানি লিমিটেডে সেলাই অপারেটর হিসেবে কাজ করতেন।

সহকর্মীদের অভিযোগ, অসুস্থ থাকার পরও তাকে ছুটি দেওয়া হয়নি। কাজ করতে করতেই রাতের দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন লিজা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, উচ্চ রক্তচাপজনিত জটিলতায় তার মৃ/ত্যু হয়েছে।

শনিবার সকালে লিজা বেগমের জন্য কারখানায় মিলাদ মাহফিলের আয়োজন করা হলে সেখানে কয়েকশ শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ মোতায়েন করা হয়।

এর আগেও এই ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ, বিক্ষোভ ও একাধিক পোশাক কারখানায় ভা’ঙচু’রের ঘটনা ঘটে। পরে তিনটি পৃথক মামলায় অজ্ঞাত ১১০০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রে’প্তার করেছে পুলিশ। See less