মাদককাণ্ডে যেভাবে জড়াল শীর্ষ তিন নাট্যাভিনেত্রীর নাম

এ প্রজন্মের সুপরিচিত তিন অভিনেত্রী সাফা কবির, মুমতাহিনা টয়া ও তানজিন তিশা। অসংখ্য ফ্যান-ফলোয়ার তাদের। নাটকের পরিচালক-প্রযোজকদের কাছে তাদের কদরও বেশ ভালো। ছোটপর্দার সেই সুন্দরী অভিনেত্রীরাই কিনা মাদকের ভয়ানক নেশায় আসক্ত! নিয়মিত অর্ডারও করেন নানা ধরনের মাদক।

অবাক হলেও সম্প্রতি এক মাদক কারবারির হোয়াসঅ্যাপ চ্যাট গ্রুপ থেকে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। যে গ্রুপে শুধু সাফা, টয়া, তিশাদের মতো জনপ্রিয় অভিনেত্রীরাই নন, নিয়মিত মাদকের অর্ডার করেন সুনিধি নায়েক নামে কলকাতার একজন গায়িকাও।

সাফা-টয়া-তিশাদের তো দেশের কম-বেশি সবাই চেনেন, তবে এই চতুর্থ নারী অর্থাৎ সুনিধি নায়েককে চিনতে একটু গভীরে যেতে হবে। তিনি হলেন- কোক স্টুডিওর অন্যতম উদ্যোক্তা ও জনপ্রিয় গায়ক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী। বাংলাদেশি গায়ককে বিয়ের সুবাদে কয়েক বছর ধরে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন কলকাতার মেয়ে সুনিধি।