‘বাবা, চিংড়ি মাছ খাবো!
বাবার বুক পকেটে ছিল দুই মেয়ের আবদার পূরণের স্বপ্ন, আর হাতে ছিল তাদের পছন্দের চিংড়ি মাছ। কিন্তু ঝিনাইদহের সড়কে ঝরে গেল একটি তাজা প্রাণ। মাত্র দুটি মাস নিজের কলিজার টুকরোদের সাথে কাটাতে পেরেছিলেন তিনি।
১০ বছরের প্রবাসীর সব ক্লান্তি মুছে যাওয়ার আগেই চিরদিনের জন্য ঘুমিয়ে গেলেন আমাদের এই প্রবাসী ভাই। বাবা তো ফিরলেন, কিন্তু কাফনের কাপড়ে মোড়ানো এক নিশ্চল দেহ হয়ে। এই অবুঝ দুটি মেয়ে এখন কাকে ‘বাবা’ বলে ডাকবে?