একটা ভাঙা টিনের ঘর, চোখভরা কান্না আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই চলছে তাদের জীবন।
সকালে ঘুম থেকে উঠেও মা বলে ডাক দেওয়ার কেউ নেই, রাতে ক্ষুধার যন্ত্রণায় কাঁদলেও মাথায় হাত বুলিয়ে দেওয়ার মানুষ নেই।
অনেক দিন ঠিকমতো খাবার জোটে না, কখনো প্রতিবেশীর দয়ায় একমুঠো ভাত, আবার কখনো না খেয়েই কেটে যায় পুরো দিন।
ছোট ছোট এই দুই এতিম সন্তানের এখন একটাই প্রশ্ন – “আমাদের দেখবে কে?”
জীবনের নির্মম বাস্তবতা এত অল্প বয়সেই তাদের বুঝিয়ে দিয়েছে, পৃথিবীতে মা-বাবা হারানোর কষ্টের চেয়ে বড় কষ্ট আর কিছু নেই।
মানুষ মানুষের জন্য…
আসুন, যার যতটুকু সামর্থ্য আছে, এই অসহায় দুই শিশুর পাশে দাঁড়াই। হয়তো আমাদের সামান্য সহযোগিতাই তাদের মুখে আবার একটু হাসি ফিরিয়ে আনতে পারে।