রিপনও প্রেম করে ছ্যাঁ ‘কা খেয়েছিল। তবে সেই ছ্যাঁ ‘কা ‘টা তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল

রিপন মিয়ার একটি পডকাস্টে তার জীবনের গল্প শুনলাম। জানলাম তার অতীত, তার চিন্তাধারা। সত্যি বলতে, আপনাদেরও জানা উচিত!

রিপনও প্রেম করে ছ্যাঁ ‘কা খেয়েছিল। তবে সেই ছ্যাঁ ‘কা ‘টা তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল।

ভিতরে জে /দ তৈরি হলো, ‘একজন যেহেতু চলে গেছে, এখন আমি এমন কিছু করব যাতে আরও দশজন আমার পিছে ঘুরে’! সেখান থেকেই ভিডিও বানানোর যাত্রা শুরু।

মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার বিষয়ে রিপন মিয়া বলে, ‘আমার লেখাপড়া নাই, তারপরও যেখানে যাই মানুষ সম্মান দেয়। এই সম্মানটা ভাই অনেক কিছু। এটা আমি টাকা দিয়ে কোনোদিন কিনতে পারবো না। সম্মান, ইজ্জত, ভালোবাসা, এসব টাকা দিয়ে কেনা বা মাপা যায় না’।

রিপন চা-লাভার। তার মতে, চা খেলে শরীরে অন্যরকম এনার্জি আসে। ফ্যামিলিকে সে সবসময় প্রাধান্য দেয়। তার বিশ্বাস, পরিবারের সবাই একসাথে খেলে ভালোবাসা ও মোহাব্বত আরও বেড়ে যায়।

সবশেষে সবচেয়ে সুন্দর কথাটা বলেছে, ‘বউকে শুধু বউ হিসাবে ভাবলেই হবে না। বউ মানেই সব! এইডাই বউ, এইডাই বন্ধু, এইডাই সব’।

এত্ত সহজ-সরল, অথচ পরিণত মানসিকতার একজন মানুষ রিপন মিয়া!