“যে মানুষটি সারাজীবন মানুষকে কুরআন শিখিয়েছেন, আজ তিনি নিজের জীবন বাঁচানোর জন্য মানুষের কাছে সাহায্য চাইছেন…” 😭
ছবিতে যাকে দেখছেন, তিনি হাফেজ মাওলানা মিজানুর রহমান (৭২)।
বাড়ি: নারান্দিয়া, কালিহাতী, টাঙ্গাইল।
দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন মসজিদে ইমামতি করে আসছেন। জীবনের পুরো সময়টাই কাটিয়েছেন আল্লাহর দ্বীনের খেদমতে। এলাকার অসংখ্য শিশু তার হাত ধরে কুরআন শিখেছে। ফজরের আজান থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত মানুষের পাশে ছিলেন এই মানুষটি। কারো মৃত্যু হলে জানাজা পড়িয়েছেন, কারো দুঃখে পাশে দাঁড়িয়েছেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করেছেন। অথচ আজ সেই মানুষটিই ভয়াবহ কষ্টে মৃত্যুর সাথে লড়ছেন। 💔
কয়েক মাস আগে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়, শরীর শুকিয়ে একেবারে দুর্বল হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। পরে বায়োপসি রিপোর্টে ধরা পড়ে ভয়ংকর সত্য— তিনি “Hepatocellular Carcinoma (HCC)” অর্থাৎ মারাত্মক লিভার ক্যান্সারে আক্রান্ত। 😭
বর্তমানে তার অবস্থা খুবই সংকটাপন্ন।
তিনি ঠিকমতো হাঁটতে পারেন না, একা বসে থাকতে পারেন না, রাতে প্রচণ্ড ব্যথায় ছটফট করেন। অনেক সময় ব্যথার কারণে সারারাত ঘুমাতে পারেন না। দিন দিন তার শরীর আরও ভেঙে পড়ছে। চোখের সামনে একজন বাবাকে এভাবে কষ্ট পেতে দেখে পরিবারটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। 😢
সবচেয়ে কষ্টের বিষয় হলো, তার সংসারে উপার্জন করার মতো আর কেউ নেই। তার একমাত্র ছেলে একজন হাফেজ। ছোট্ট একটি মাদ্রাসায় শিশুদের কুরআন পড়িয়ে সামান্য যা আয় করেন, তা দিয়ে কোনোরকমে সংসার চলে। বাবার চিকিৎসার জন্য ইতোমধ্যে ধার-দেনা করে যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন অনেক সময় প্রয়োজনীয় ওষুধ কেনার টাকাও থাকে না। 💔
ডাক্তাররা জানিয়েছেন, দ্রুত কেমোথেরাপি, উন্নত চিকিৎসা এবং প্রয়োজন হলে অপারেশন করাতে হবে। এজন্য প্রায় ৮-১০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু একজন হাফেজ ছেলের একার পক্ষে এত বড় চিকিৎসার খরচ বহন করা কখনোই সম্ভব না। 😭
তাই নিরুপায় হয়ে দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাই ও বোনেদের কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন। আমরা তো প্রতিদিন কত অপ্রয়োজনীয় জায়গায় টাকা খরচ করি। অথচ আমাদের সামান্য সহযোগিতাই হয়তো একজন মৃত্যুপথযাত্রী মানুষের মুখে আবার বাঁচার আশা ফিরিয়ে দিতে পারে।
আল্লাহর ওয়াস্তে আপনারা যে যা পারেন তাই দিয়ে সাহায্য করুন। আপনার দেওয়া ১০০/২০০/৫০০/১০০০/৫০০০ টাকাও একজন ইমামের জীবন বাঁচাতে অনেক বড় সাহায্য করতে পারে।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ/নগদঃ 01836371951
একাউন্টের নাম : Fatema Begum (ইমাম সাহেবের স্ত্রী)
রেফারেন্সঃ83
সাহায্য করতে না পারলেও অন্তত পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যেন কোনো হৃদয়বান মানুষ এগিয়ে আসেন।
সবাই এই অসহায় মানুষটির জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন তাকে শিফায়ে কামিলা দান করেন এবং আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দেন। আমিন