প্রিয় মানুষের হাত শ’ক্ত করে ধরে রাখতে বলে ২০ বছরের সংসারের সমাপ্তি টানলেন অনলাইনে পরিচিত এই দম্পতি।

ডা. কুশাল ও সুষমা রেজার বি/চ্ছে/দে/র খবর অনেকের কাছেই বেশ অবাক করার মতো। দীর্ঘ চিন্তা-ভাবনা ও আত্মসমালোচনার পর তারা পারস্পরিক সম্মতিতে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সুষমা রেজা।

তিনি লিখেছেন, খুব অল্প বয়সে তাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল। দেখতে দেখতে প্রায় দুই দশক কেটে গেছে। এই সময়ে তারা একটি পরিবার গড়েছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং জীবনের অসংখ্য সুখ-দুঃখ, সংগ্রাম ও অর্জনের সাক্ষী হয়েছেন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা উপলব্ধি করেছেন যে তাদের সম্পর্ক আর আগের অবস্থানে নেই। পরিবর্তনের সেই বাস্তবতা মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াকেই তারা সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত হিসেবে বেছে নিয়েছেন।

প্রায় ২০ বছরের একটি অধ্যায়ের স’মা’প্তি হলেও, তাদের ভাগাভাগি করা স্মৃতিগুলো চিরকাল অমূল্য হয়ে থাকবে।

বিষয়টি অনেককেই ভাবিয়েছে। যারা মানুষের মানসিক স্বাস্থ্য, ভালো থাকা ও সম্পর্ক নিয়ে নিয়মিত কথা বলতেন, তারাও শেষ পর্যন্ত একসঙ্গে থাকতে পারলেন না। হয়তো এটাই মনে করিয়ে দেয়, বাইরে থেকে কাউকে দেখে তার ব্যক্তিগত জীবনের বাস্তবতা বোঝা যায় না।

বিচ্ছেদের ঘোষণায় সুষমা রেজা সবার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন, নিজের পরিবারকে সময় দিন, প্রিয় মানুষগুলোর হাত শক্ত করে ধরে রাখুন। জীবন খুবই ভঙ্গুর। আজকের সাধারণ, নীরব মুহূর্তগুলোই একদিন সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হতে পারে।

কথাগুলো সত্যিই মনে রাখার মতো। বিশেষ করে, প্রিয় মানুষগুলোর হাত শক্ত করে ধরে রাখুন।

মানুষের জীবনে কী চলছে, তা সব সময় বাইরে থেকে বোঝা যায় না। তাই সম্পর্ক, পরিবার এবং প্রিয়জনদের যত্ন নেওয়া কখনোই অ’ব’হে’লা করা উচিত নয়।

ডা. কুশাল ও সুষমা রেজার জীবনের নতুন অধ্যায়ের জন্য রইল আন্তরিক শুভকামনা