বাবার মৃ/ত্যু, মায়ের পরিত্যাগ—তবুও বেঁচে থাকার সংগ্রামে তিনটি নিষ্পাপ শিশু;

১২ বছরের আছিয়া, ৯ বছরের জিহাদ এবং মাত্র ৩ বছরের হালিমা। বয়সটা যেখানে হাসি-খেলা আর স্বপ্ন দেখার, সেখানে তাদের প্রতিদিনের লড়াই শুধু দুমুঠো খাবারের জন্য।

দুই বছর আগে তাদের বাবা মারা যান। বাবার মৃত্যুর পর মা-ও তাদের ছেড়ে চলে গেছেন। তারপর থেকে আর কোনো খোঁজ নেন না। এখন বৃদ্ধ দাদা হাসেন আলী ও দাদী বেলী খাতুনই তিন শিশুর একমাত্র আশ্রয়।

কান্নাজড়িত কণ্ঠে আছিয়া বলে, “বাবা বেঁচে থাকলে আমাদের খাবারের কষ্ট হতো না। মা-ও চলে গেছে। একদিন খাই, আরেকদিন না খেয়ে থাকি। ঈদে দাদা আমাদের একটা নতুন জামাও কিনে দিতে পারেননি।”
বৃদ্ধ দাদা জানান, ছেলের মৃ/ত্যু/র পর তিন নাতি-নাতনিকে নিয়ে খুব কষ্টে দিন কাটছে। অনেক সময় ভালো খাবারও জোটে না। ঈদেও নতুন পোশাক দিতে পারেননি। চরাঞ্চলের কঠিন জীবন তাদের সংগ্রামকে আরও কঠিন করে তুলেছে।

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের নতুন মাইজবাড়ী চরাঞ্চলে বসবাসরত এই তিন শিশুর মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

মানবতার হাত বাড়িয়ে দিন। একটি ছোট সহযোগিতাও বদলে দিতে পারে তিনটি শিশুর ভবিষ্যৎ।