নাম জান্নাতুল ফেরদৌস। বয়স ১৯। দুটি পা নেই, দুই হাতে ভর দিয়ে চলাফেরা করেন।ভেংরি দাখিল মাদ্রাসা এস এসসি পেয়ে পাস করেন। ভর্তি হন হামিদা পাইলট গালর্স স্কুল & কলেজ মানবিক বিভাগে।। বাবা প্রতিদিন গাড়ি ভাড়া দিতে না পারায় মাসে ৫/৬ দিন কলেজে যান। নিজ বাড়িতে সারাদিন পড়াশোনা করেন।
জান্নাতুল জানান, আমার বাবা একজন রজামিস্ত্রির হেল্পার ও কৃষক আমাকে লেখাপড়া জন্য ঠিকমতো ও ভাড়া দিতে পারে না। আমি তো দুই হাতের উপর ভর দিয়ে চলাফেরা করতে হয়। প্রতিদিন ৭ কিলোমিটার পাড়ি দিয়ে কলেজে যেতে হয়। প্রতিদিন ১২০ টাক ভাড়া লাগে। মাসে ৫/৬ দিন কলেজে যাই তাও মায়ের সাথে। কলেজ থেকে ফ্রি লেখাপড়ার ব্যবস্থা করেছেন। আপনারা সবাই আমার পাশে দাঁড়ান আমি লেখাপড়া চালিয়ে যেতে চাই। একটা তিন চাকার স্কুটির ব্যবস্থা করে দেন তাইলে প্রতিদিন কলেযে যেতে পারবো।
মেঘলার মা আরজিনা কান্নাজনিত ভাবে জানান, মেয়ের কষ্ট থেকে খুব খারাপ লাগে। তাকে লেখাপড়ার জন্য কোন কিছু দিতে পারি না। মা হিসাবে খুব খারাপ লাগে। আপনা সবাই আমার মেয়ের পাশে দাঁড়ান। তাইলে জান্নাতুল লেখাপড়া চালিয়ে যেতে পারবে।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে ভেংরি গ্রামে জান্নাতুলের বসবাস।
সবাই মিলে দেড় লক্ষ টা’কা’র ব্যবস্থা করে, নতুন স্কু’টি সহ সব কিছু তুলে দেই।