আমার বড় আপা ওর হ্যাজব্যান্ডকে অনলাইনে মোবাইলে জুয়া খেলতে বাধা দেওয়ায় আজ সকালে ঝগড়ার এক পর্যায়ে আপুর কোলে থাকে ছোট্ট নিস্পাপ মেয়ে “তাব্বাসসুম” কে টান দিয়ে নিয়ে ফ্লোরে ছুড়ে মারে।
তাবাসসুমের কোমড়ের হাড় ভেংগে যায়..🥹😭
মাথার পিছনে আঘাত লাগে।..🥹😭
এরপর আপার কান থেকে জোর করে শেষ সম্ভব্ল কানের সুই সুতা ও বাজার করার জন্য রাখা ৩৫০/- টাকা নিয়ে চলে যায়।🥹😭
ফ্লোরে পড়ে থাকা অজ্ঞান সন্তান ওই পাষানের মন একটু কাদায়নি।
বাসায় বিক্রি করার মতো সব আগেই বিক্রি করছে।
পাশের বাসা থেকে ৫০০ টাকা দার নিয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল আসছি।