স্বামীকে খুশি করতে নিতে হয় সবদিক দিয়েই- জানালেন শীর্ষ ধনীর স্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য আলোচনায় থাকা দুবাইয়ের এক নারী আবারও ভাইরাল হয়েছেন। “সৌদিরেল্লা” নামে পরিচিত এই ইনফ্লুয়েন্সার সম্প্রতি একটি ভিডিওতে জানান, তার কোটিপতি স্বামীর কিছু কঠোর নিয়ম মেনে চলতে হয় তাকে।

ভিডিওতে তিনি বলেন, তার জীবনে বেশ কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে—তিনি কোনো পুরুষ বন্ধু রাখতে পারবেন না, নিজে কোনো চাকরি করতে পারবেন না এবং প্রতিদিন বাইরে খাওয়ার কারণে রান্নাও করতে হয় না। এমনকি পোশাক-আশাকেও মিল রাখতে হয়, যেমন ব্যাগ ও জুতার রঙ এক হওয়া। পাশাপাশি স্বামীর ইচ্ছায় প্রতিদিন পেশাদার মেকআপ ও সাজগোজ করাও তার রুটিনের অংশ।

এই ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে বিলাসী জীবনের অংশ হিসেবে দেখলেও অনেকেই মনে করছেন, এটি এক ধরনের নিয়ন্ত্রণমূলক সম্পর্কের ইঙ্গিত দেয়। কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন—সম্পর্কে স্বাধীনতা ও বিশ্বাস না থাকলে অর্থ বা বিলাসিতা কখনোই প্রকৃত সুখ এনে দিতে পারে না