মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হোটেল মালিক আব্দুল কাইয়ুম। দীর্ঘ ২২ বছর ধরে তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিনকে সম্পূর্ণ বিনামূল্যে খাবার

খাইয়ে আসছেন।

বছরের পর বছর ধরে কোনো প্রচার-প্রচারণা ছাড়াই তিনি এই কাজ করে যাচ্ছেন। তার এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

আব্দুল কাইয়ুমের এই নিঃস্বার্থ ভালোবাসা ও সম্মান দেখানোর ঘটনা জানাজানি হওয়ার পর অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন।