চু*রির অপরাধে ছেলেটিকে মাথায় তুলে আ*ছাড় মারা হচ্ছিল। ফেলে দেওয়ার পরও সমানে লাথি মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলা হয়।

জ্ঞান ফেরার পর আবার শুরু হয় প্রহার।

ছেলেটি ‘বাবা-মা’ বলে চিৎকার করে এবং ‘পানি দাও, পানি দাও’ বলে কাঁদতে থাকে। তখন সেখানে ভ্রমণে আসা এক যুবক তথাকথিত চোর ছেলেটির প্যান্টের কলার ধরে টেনে সমুদ্রের দিকে নিয়ে যেতে থাকে; উদ্দেশ্য তাকে সমুদ্রে ফেলে দেওয়া। সে বলতে থাকে, “জনমে পানি খা তুই”।

​মানুষ ভ্রমণে যায় আনন্দ করার জন্য। দেশ ঘুরে মন বড় করা মানুষেরই কাজ। কিন্তু এই লোকগুলো একটি ছেলেকে এভাবে পি*টিয়ে তাদের নিচ মানসিকতার পরিচয় দিল। ছেলেটি বারবার বলছিল, মোবাইলটি সে নেয়নি।

এমন তো হতে পারে, চু*রিটি আপনাদের দলের অন্য কেউ করেছে, বা সে লুকিয়ে আছে। একটি মানুষকে কোনো সুস্থ মানুষ এভাবে মা*রতে পারে? সমুদ্রপাড়ে নানা ধরণের অপরাধ দমনে সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকা উচিত।